৩৫ শতাংশ লভ্যাংশ দিবে ডাচ্–বাংলা ব্যাংক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৯ এএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে ১৭.৫ শতাংশ নগদ ও ১৭.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৭.৫৭ টাকা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪.৪১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

FI
আরও পড়ুন