আজ শিল্পপতি ফজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী 

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দোয়া মাহফিলের আয়োজন করেছে সিটি গ্রুপ। গুলশানের সিটি হাউজে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

বিশিষ্ট শিল্পপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (২৫ ডিসেম্বর)। ২০২৩ সালের এই দিনে প্রয়াণ ঘটে এ কীর্তিমানের। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দোয়া মাহফিলের আয়োজন করেছে সিটি গ্রুপ। গুলশানের সিটি হাউজে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার পর দেশের যেসব উদ্যোক্তা সম্পূর্ণ নিজের চেষ্টায় শূন্য থেকে বড় শিল্পগোষ্ঠী গড়েছেন, শিল্পায়নের ভিত তৈরি করেছেন, তাদের একজন সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। অভ্যন্তরীণ বাজারে সরবরাহের পাশাপাশি সিটি গ্রুপের ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।

সাত বোন ও চার ভাইয়ের মধ্যে ফজলুর রহমান ছিলেন দ্বিতীয়। কিশোর বয়সে গেন্ডারিয়ায় নিজেদের বসতবাড়ির আঙিনায় মাত্র ৪২ টাকা পুঁজিতে একটি মুদি দোকান খুলে ব্যবসাজীবন শুরু করেছিলেন তিনি। ১৯৭২ সালে তার হাত ধরে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়।

সেখান থেকে ধীরে ধীরে গড়ে তোলেন বিজনেস কনগ্লোমারেট। গত পাঁচ দশকে ফজলুর রহমান সিটি গ্রুপের অংশ হিসেবে ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ভোজ্যতেল ও চিনি পরিশোধন, চাল-ডাল, আটা-ময়দা, প্রক্রিয়াজাত খাবার, পোলট্রি খাদ্য, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক ও বীমা, হাসপাতালসহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। সিটি গ্রুপের অর্থনৈতিক অঞ্চল হাই-টেক পার্কও রয়েছে।

ফজলুর রহমান একাধিকার সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরেও তিনি সেরা প্রবীণ করদাতা নির্বাচিত হন। এছাড়া তিনি এশিয়া ওয়ান গ্রেটেস্ট লিডার ২০২০-২১ সম্মানে ভূষিত হন।

 

 

MN
আরও পড়ুন