১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশ ৫.২৪৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

রোববার (২ আগস্ট) ইআরডি বৈদেশিক ঋণের হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগে ২০১১-১২ অর্থবছরে এর চেয়ে কম অর্থাৎ ৪.৭৬৪ বিলিয়ন ডলারের ঋণের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। এরপর আর কোনো অর্থবছরে প্রতিশ্রুতির পরিমাণ এতটা নিচে নামেনি। যদিও ২০১৪-১৫ অর্থবছরে প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ৫.২৫৮ বিলিয়ন ডলার, যা সদ্য বিদায়ী অর্থবছরের প্রায় সমান।

প্রতিশ্রুতি কমলেও বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এই সময়ে পরিশোধিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৯৪ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে ঋণ পরিশোধের এই পরিমাণ ছিল ৪.০৮৭ বিলিয়ন ডলার।

ইআরডি নিয়মিতভাবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণের এই প্রবাহ ও পরিশোধের তথ্য পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে।

AHA
আরও পড়ুন