সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলেই মার্কিন ভিসা বাতিল!

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:১১ এএম

আমেরিকার ভিসা পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের (সোশ্যাল মিডিয়া) তথ্য গোপন করলে আবেদন বাতিলের পাশাপাশি চিরতরে কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। 

গত ৫ বছরে ব্যবহৃত সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল ভিসা আবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিশেষ সতর্কবার্তায় এই নিয়মটির কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনে করিয়ে দিয়েছে। 

দূতাবাস স্পষ্ট জানিয়েছে, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে আবেদনকারীদের।

নিয়ম অনুযায়ী, নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন ফর্ম (DS-160)-এ গত ৫ বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঠিক তথ্য দিতে হবে। 

এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউবসহ সব ধরনের প্ল্যাটফর্মের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল অন্তর্ভুক্ত থাকবে।

আমেরিকার ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীরা ফর্মে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে স্বাক্ষর ও সাবমিট করেন। তাই সেখানে কোনো অ্যাকাউন্ট লুকিয়ে রাখলে সেটিকে সরাসরি জালিয়াতি বা মিথ্যা তথ্যপ্রদান হিসেবে গণ্য করা হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে গোপন করলে সরাসরি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ী অযোগ্যতা তৈরি হতে পারে।

তথ্য : ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস (অফিসিয়াল ফেসবুক পেজ বার্তা)

HN
আরও পড়ুন