কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

ইরানকে আদর্শ হিসেবে নেওয়া উচিত

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ এএম

‘এই অঞ্চলের দেশগুলোর উচিৎ ক্ষেপণাস্ত্র শিল্পের বিষয়ে ইরানকে অনুসরণ করা। ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র শিল্পকে যেভাবে আত্মস্থ করেছে তা অবশ্যই আঞ্চলিক দেশগুলোর জন্য অনুসরণীয়’ বলে মন্তব্য করেছেন কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামাদ বিন জাসিম।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে তিনি ইরানের সামরিক স্বয়ংসম্পূর্ণতার ভূয়সী প্রশংসা করে এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘ইরান ক্ষেপণাস্ত্র নির্মাণ শিল্পকে স্থানীয়করণ করেছে। এ ক্ষেত্রে আদর্শ স্থাপন করেছে। এটা অন্য দেশগুলোর জন্য একটা শিক্ষা।’

হামাদ বিন জাসিম বলেন, ‘আমাদের অঞ্চলের এই যুদ্ধও অন্য যুদ্ধগুলোর মতো শেষ হবে। কিন্তু এই যুদ্ধ অনেক শিক্ষা রেখে যাচ্ছে। সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোকে এসব শিক্ষা গ্রহণ করতে হবে।’ সূত্র : পার্সটুডে

HN
আরও পড়ুন