ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে সংকট নেই

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৩১ এএম

ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই জানিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ‘দেশের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বর্তমানে ভালো অবস্থায় রয়েছে।’

বার্তা সংস্থা ইসনা–এর প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, জ্বালানি, জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 

তিনি আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, ‘দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং পেমেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।’এসব খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব খাত কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: আল–জাজিরা

HN
আরও পড়ুন