চীনের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের বর্তমান সংকট নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি স্পষ্ট করেছেন, এই অঞ্চলে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার জন্য একটি টেকসই যুদ্ধবিরতিই একমাত্র মৌলিক সমাধান।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওয়াং ই বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন। 

তিনি বিশ্বাস করেন, বিচ্ছিন্ন কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং সংঘাত বন্ধের মাধ্যমেই হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা কাটানো সম্ভব। 

দুই পররাষ্ট্রমন্ত্রীর এই আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনতে কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে। সূত্র: আলজাজিরা।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত