বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বৈশ্বিক জ্বালানি ও শেয়ারবাজারে ইতিবাচক সাড়া মিলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে, আর এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে দেখা গেছে শক্তিশালী উত্থান। দীর্ঘ উত্তেজনার পর এই ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তবে এই স্বস্তির ভেতরেই রয়ে গেছে অনিশ্চয়তার ছায়া। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস আল জাজিরাকে বলেন, বাজার আপাতত ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও পরিস্থিতি এখনো নাজুক।

তিনি বলেন, 'এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হবে।' একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় এখনো বড় ধরনের ফাঁক রয়ে গেছে এবং বাজার এখন ‘অপেক্ষা করে দেখার’ অবস্থানে রয়েছে।

তিনি বলেন, 'এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হবে।' একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় এখনো বড় ধরনের ফাঁক রয়ে গেছে এবং বাজার এখন ‘অপেক্ষা করে দেখার’ অবস্থানে রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন