যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়; শত্রুপক্ষের সামান্যতম ভুলেও জোরালো প্রতিক্রিয়া দেওয়া হবে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি–তে প্রচারিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, 'এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ রাখতে হবে।'
যুদ্ধবিরতি ঘোষণার পর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও আলাদা বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান অটুট রয়েছে। তাদের ভাষ্য, 'আমাদের হাত এখনো ট্রিগারের ওপর আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে।'
এদিকে, সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন, কোনো ধরনের আগ্রাসন বা উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটলে ইরান তাৎক্ষণিকভাবে এবং তীব্রভাবে প্রতিক্রিয়া জানাবে। সূত্র: এনডিটিভি
ইরান-যুক্তরাষ্ট্র শর্ত মানলেও লেবাননে হামলা থামাবে না: নেতানিয়াহু
হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
