ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার মুখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা কার্যকর হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় বড় ধরনের রক্তক্ষয়ী হামলার জেরে আন্তর্জাতিক মহলে এই শঙ্কা ও উদ্বেগ তীব্র হচ্ছে।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরাসরি বৈঠকে বসবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। তবে আলোচনার এই উদ্যোগের মধ্যেই লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বাড়তে থাকায় শান্তি প্রক্রিয়াটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল লেবাননের ভেতরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক ও বিধ্বংসী হামলা শুরু করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। গত বুধবারের হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত