মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল সোমবার হোয়াইট হাউজের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। দ্বিতীয় দফার এই আলোচনার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এখন পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা ও দরকষাকষিতে তিনি সফল। তবে প্রকাশ্যে ভিন্ন কথা বলছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।
এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার খবর নাকচ করলেও পর্দার আড়ালে কিছুটা নমনীয় হওয়ার আভাস পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা মার্কিন শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি বর্তমানে ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছেন। যদিও অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প