ইরানের হাতে মার্কিন‘বাঙ্কার-বাস্টার’ বোমা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

ইরানের ইয়াজদ প্রদেশে একটি বিস্ফোরিত না হওয়া ‘বাঙ্কার-বাস্টার’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক হামলার সময় নিক্ষেপ করা বোমাটি বিস্ফোরিত না হয়ে প্রায় ১৩ মিটার গভীরে মাটির নিচে আটকে ছিল। এটি একটি আবাসিক এলাকার নিচে অবস্থান করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ইরানি কর্মকর্তারা জানান, উচ্চ ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথভাবে অংশ নেয় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল। 

দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে পরিচালিত এই অভিযানে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ‘বাঙ্কার-বাস্টার’ বোমা সাধারণত ভূগর্ভস্থ শক্ত কাঠামো ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের বোমা মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি করা হয়, ফলে বিস্ফোরিত না হলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতীতে মার্কিন বিমান বাহিনী এই ধরনের জিবিইউ-২৮ মডেলের বোমা ব্যবহার করেছে, যা প্রায় ৫ হাজার পাউন্ড ওজনের একটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত। সূত্র: মিডল ইস্ট আই

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত