রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

পাকিস্তান ও ওমান সফর শেষ করে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যুদ্ধবিরতি ও চলমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ কামনা করবে তেহরান। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত থাকবেন। মূলত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ত্রিদেশীয় যুদ্ধ বন্ধের যে আলোচনা বর্তমানে থমকে আছে, সেটিকে পুনরায় গতিশীল করাই আরাগচির এই সফরের মূল লক্ষ্য।

এর আগে রোববার পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন আব্বাস আরাগচি। এ নিয়ে দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করলেন তিনি। পাকিস্তানের দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আব্বাস আরাগচি দেখা করলেও মার্কিন কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক করেননি। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন