ইন্দোনেশিয়ায় ডে-কেয়ারে ‘শিশু নির্যাতন ও মাদক প্রয়োগ’, গ্রেপ্তার ১৩

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্তা শহরের একটি ডে-কেয়ার কেন্দ্রে শিশু নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ছোট শিশুদের হাত-পা বেঁধে রাখা হয়েছে এবং তাদের ওপর অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর কর্তৃপক্ষ ওই ডে-কেয়ার কেন্দ্র সিলগালা করে দিয়েছে। ইয়োগ্যাকার্তা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেপ্তার কৃতদের মধ্যে রয়েছেন ডে-কেয়ার সংশ্লিষ্ট ফাউন্ডেশনের প্রধান, ডে-কেয়ার ব্যবস্থাপক এবং ১১ জন কর্মী। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্ত যুক্ত হতে পারে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডে-কেয়ারটিতে নিবন্ধিত ১০৩ শিশুর মধ্যে অন্তত ৫৩ জন নির্যাতনের শিকার হয়েছে। তাদের বেশিরভাগের বয়স প্রায় দুই বছর।

তদন্তকারীরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে শিশুদের ঘুমানোর সময় হাত-পা বেঁধে রাখা হতো। অভিযোগ রয়েছে, শিশুদের অজ্ঞান বা শান্ত রাখতে মাদকজাতীয় কিছু ব্যবহার করা হয়েছে যদিও এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সূত্র : বিবিসি।

 

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত