ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সীমান্তঘেঁষা শহর হানিন–এ হামলার ঘটনা ঘটে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ভোরের বিমান হামলায় হানিনে একাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর আগের রাতেই নাকুরা–তে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
একই সময়ে খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় গত কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে মঙ্গলবার (২৮ এপ্রিল) চালানো পৃথক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানানো হয়। সূত্র: আল-জাজিরা
ইরাকে মার্কিন দূতাবাসসংলগ্ন গ্রিন জোনে ড্রোন, গুলি চালালো বিমান প্রতিরক্ষা
দক্ষিণ লেবাননের ৭ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের