মার্কিন ম্যাগাজিনে বিশ্বসেরা রুশ ট্যাংক

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ এএম

 

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক জনপ্রিয় মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বের সেরা যুদ্ধ ট্যাংকের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সব ধরনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে রাশিয়ার তৈরি টি ৭২ ট্যাংক।

বুধবার(২৯ এপ্রিল) রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়, টি ৭২ ট্যাংকটি বিশ্বসেরাহওয়ার  পেছনে মূলত কাজ করেছে ট্যাংকটির টিকে থাকার অবিশ্বাস্য সক্ষমতা বা সারভাইবিলিটি। যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এটি টিকে থাকতে ও লড়াই চালিয়ে যেতে অত্যন্ত কার্যকর। এছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনো ধরনের বাড়তি রসদ বা সহায়তা ছাড়াই এটি বারবার যুদ্ধের ময়দানে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যেতে সক্ষম। আধুনিক সামরিক কৌশল ও দীর্ঘপাল্লার যুদ্ধে এর কার্যকারিতা বারবার প্রমাণিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আধুনিকায়নের ক্ষেত্রেও ট্যাংকটি অসাধারণ। বর্তমানে যুদ্ধের প্রযুক্তি ও কৌশল খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে টি ৭২ ট্যাংকটিকে আপগ্রেড করা খুবই সহজ। এর উৎপাদন প্রক্রিয়াও বেশ সহজলভ্য, যা একে জনপ্রিয় করে তুলেছে। বিভিন্ন দেশের সামরিক বাহিনী খুব দ্রুত এর যন্ত্রাংশ সংগ্রহ ও সংযোজন করতে পারে। কৌশলগত প্রভাব এবং প্রতিরোধমূলক শক্তির দিক থেকেও এটি অন্য সব ট্যাংকের চেয়ে এগিয়ে। যুদ্ধের ময়দানে এটি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে।

ড্রোন বা নতুন প্রজন্মের অ্যান্টি ট্যাংক মিসাইল যুদ্ধের ময়দানে এলেও টি ৭২ তার গুরুত্ব হারায়নি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিভিন্ন সাফল্যে এই ট্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এম ১ আব্রামস ট্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মারকাভা ভি মডেলের ট্যাংক।

উল্লেখ্য, টি ৭২ ট্যাংকের যাত্রা শুরু হয়েছিল অনেক আগে। ১৯৭৩ সালের গ্রীষ্মে প্রথম সোভিয়েত সেনাবাহিনীতে এটি অন্তর্ভুক্ত করা হয়। এটি তৈরি করেছিল বিখ্যাত উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো। বর্তমানে প্রতিষ্ঠানটি রাশিয়ার রোস্টেকের অধীনস্থ একটি অন্যতম শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি বিশ্ববাজারে দাপটের সঙ্গে টিকে আছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশের সেনাবাহিনীতে এই ট্যাংকটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। সময়ের প্রয়োজনে এটি বিভিন্ন সংস্করণে নিজেকে বদলে নিয়েছে। টি ৭২ এ, টি ৭২ বি, টি ৭২ বিএ এবং টি ৭২ বি৩ এর মতো আধুনিক সংস্করণগুলো এই ট্যাংকের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ টি ৭২ বি৩এম মডেলটি বর্তমানে যুদ্ধের ময়দানে এক বিশেষ গুরুত্ব বহন করছে।

HN
আরও পড়ুন