বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২২

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:৩৬ এএম

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৯ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভিলা চালাকোলো এলাকার কাছে পিসিগা-ওরুরো আন্তর্জাতিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

এই সড়কটি বলিভিয়া ও চিলির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে।

স্থানীয় পুলিশ জানায়, ২৪ বছর বয়সী বাসচালকের শরীরে কোনো ধরনের মাদক পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় তিনি মাঝারি মাত্রার মস্তিষ্কে আঘাত পেয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের ক্লান্তির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

HN
আরও পড়ুন