হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান।
তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জলপথে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে আজিজি এ হুঁশিয়ারি দেন।
আজিজি যুক্তরাষ্ট্রের ‘দোষারোপের রাজনীতি’ প্রত্যাখ্যান করে বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর পরিচালিত হবে না।' তাঁর মতে, এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়।
আজিজির পোস্টের কিছু সময় আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে।
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে। সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালিতে 'প্রজেক্ট ফ্রিডম' চালুর ঘোষণা ট্রাম্পের