দক্ষিণ লেবাননের আরও ১২ শহরে উচ্ছেদ আদেশ ইসরায়েলের

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:৫৬ পিএম

দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলে ইসরায়েল এই নতুন উচ্ছেদ আদেশ (Forced displacement orders) জারি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তালিকা অনুযায়ী যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেগুলো হলো: কাওথারিয়া আল-সিয়াদ, আল-গুসিনীয়া, মাজরাত আল-দাউদিয়া, বাদায়াস, রায়হান, জাল্লায়া, আল-বাজুরিয়া, হারুফ, হাবুশ, আনসারিয়া, কুলাওয়িয়া এবং দায়র আল-জাহরানি।

বাসিন্দাদের তাদের বর্তমান অবস্থান থেকে অন্তত ১ কিলোমিটার দূরে উন্মুক্ত স্থানে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে এই এলাকাগুলোতে সামরিক অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিকবার শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েলের এই নতুন নির্দেশের ফলে দক্ষিণ লেবাননের হাজার হাজার মানুষ আবারও বাস্তুচ্যুত হওয়ার মুখে পড়েছেন, যা ওই অঞ্চলে মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।

SN
আরও পড়ুন