ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি হচ্ছে: জেডি ভ্যান্স

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:০৯ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের সর্বশেষ প্রস্তাবকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করার পরও আলোচনার গতি এগোচ্ছে বলে মনে করেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ভ্যান্স বলেন, আমার মনে হয়, আমরা উন্নতি করছি। তবে মূল প্রশ্ন হলো, আমরা কি প্রেসিডেন্টের নির্ধারিত সীমার মধ্যে থেকে যথেষ্ট অগ্রগতি করতে পারছি কি না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্টের শর্ত খুবই স্পষ্ট। তাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে যে আমরা এমন কিছু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেছি, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’

ভ্যান্সের ভাষায়, শান্তি আলোচনায় ওয়াশিংটন ও তেহরান-উভয় পক্ষই কিছুটা অগ্রগতি করছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না-এই নীতিতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব ‘প্রতিষ্ঠিত’ এবং বিষয়টি ‘মীমাংসিত’।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে তিনি বলেন, অতীতে দেশটির নীতি ছিল মূলত নিষেধাজ্ঞা ও বহিঃচাপ নির্ভর। তবে ভবিষ্যতে ইরান ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হবে। সূত্র: আল জাজিরা।

SN
আরও পড়ুন