লেবাননে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ২০

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৫২ পিএম

লেবাননে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ২০ জন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দক্ষিণ লেবাননে সম্মুখ যুদ্ধে ২০ বছর বয়সী এক ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করার পর এই সংখ্যাটি সামনে আসে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহত ২০ জনের মধ্যে ১৯ জনই নিয়মিত সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননের সাথে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার পর থেকেই ৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ লেবাননে চলমান এক অভিযানে তাদের এক তরুণ সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষের এই ধারাবাহিকতা অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।

YA
আরও পড়ুন