ইসরায়েলি হামলায় লেবাননের ক্ষতি ২০০ কোটি ডলার

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৪৫ পিএম

লেবাননে গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলার কারণে দেশটির প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের অর্থনীতি মন্ত্রী আমের বিসাত এই তথ্য জানিয়েছেন।

ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে অর্থনীতি মন্ত্রী আমের বিসাত বলেন, এই হামলার প্রভাব অত্যন্ত ভয়াবহ ও বহুমুখী। বড় একটি চ্যালেঞ্জ হলো এর সরাসরি অর্থনৈতিক প্রভাব—মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, খামারগুলোতে উৎপাদন বন্ধ, উৎপাদনকারী কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং পর্যটকরাও আর দেশে আসছেন না।

তিনি আরও বলেন, এই যুদ্ধের প্রভাব অত্যন্ত ব্যাপক। আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধ চলাকালীন আমরা সম্ভবত ২০০ কোটি ডলার হারিয়েছি, যা আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশের সমান। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত