নিরাপত্তা পরিষদের বৈঠকে যাচ্ছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (২৫ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা ইস্যু বা অনুমোদন করার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় ইরানের শীর্ষ কূটনীতিক এই সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত