নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন আর্সেনাল ফুটবল ক্লাবের জার্সির আদলে তৈরি একটি কোর্তা পরে।
বুধবার (২৭ মে) ব্রঙ্কসে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নিতে তিনি তার প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের অ্যাওয়ে জার্সির রঙে তৈরি এ পোশাক পরেন। খবর দ্য টেলিগ্রাফের।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মামদানি বলেন, ‘ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয়, ত্যাগ কোনো বোঝা নয়। এটি নিজেকে বৃহত্তর কিছুর অংশ হিসেবে দেখার সুযোগ।’
তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে আমি গর্বিত এবং সংহতির মাধ্যমে নেতৃত্ব দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটিক সোশালিস্ট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজও।
এক সাক্ষাৎকারে মামদানি জানান, ছোটোবেলা থেকেই তিনি আর্সেনালের সমর্থক। তার ভাষায়, পূর্ব আফ্রিকান খেলোয়াড়দের উপস্থিতির কারণেই আর্সেনালের প্রতি তার আগ্রহ তৈরি হয়।
অসুস্থ ও নিখোঁজ হাজিদের সেবায় সৌদির বিশেষ দল
কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা