লেবাননে হামলা স্থগিতের সিদ্ধান্তে তোপের মুখে নেতানিয়াহু

আপডেট : ০২ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের অনুরোধে লেবাননে কিছু হামলা স্থগিত করার সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখা উচিত ছিল। তবে নেতানিয়াহু সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর আলোচনা চললেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সমঝোতার ঘোষণার পরও সীমান্ত এলাকায় সংঘর্ষ পুরোপুরি থামেনি। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

SN
আরও পড়ুন