ইরানে হামলার পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৩৫ এএম

ইরানে চালানো বিমান হামলার তীব্র সমর্থন ও পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, কোনো আত্মমর্যাদাশীল দেশ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা হামলা বরদাশত করবে না।

লেইটার তার পোস্টে উল্লেখ করেন, ইরানে ইসরায়েলের এই বিমান হামলাগুলো মূলত দেশটির ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র (সারফেস-টু-সারফেস মিসাইল লঞ্চ সাইট) এবং জ্বালানিবিহীন অন্যান্য অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

লেবানন প্রসঙ্গ টেনে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, লেবাননের জনগণ ইরানের প্রক্সি (প্রতিনিধি) হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করেছে এবং ইরানকে তাদের দেশ থেকে চলে যেতে বলেছে।

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ জেলাকে ইঙ্গিত করে তিনি কড়া হুঁশিয়ারি দেন। লেইটার বলেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলে লক্ষ্য করে গুলি বা হামলা চালায়, তবে দাহিয়াহতে অবস্থিত তাদের কমান্ড সেন্টারগুলোতে কঠোর আঘাত হানা হবে।

চলমান এই উত্তেজনার বিষয়ে তিনি আরও যোগ করেন, এর সাথে ইরানের (সরাসরি) কোনো সম্পর্ক নেই। এই উগ্র ও উন্মাদ ইরানি শাসনের ওপর এখন সবারই ধৈর্যচ্যুতি ঘটেছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন