বেনিয়ামিন নেতানিয়াহু

ইরানকে নতুন কোনো সমীকরণ তৈরি করতে দেওয়া হবে না

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৮ এএম

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরান ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অঞ্চলে ইরানকে নতুন কোনো সমীকরণ তৈরি করতে দেবে না ইসরায়েল।’

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীকে বৈরুতে আক্রমণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ইরানের বাণিজ্যিক লক্ষ্যবস্তুতেও হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে অঞ্চলের ক্ষমতা কাঠামোতে একটি নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করেছিল, যা ইসরায়েলের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। ইসরায়েল কোনো অবস্থাতেই এই পরিস্থিতি মেনে নিতে পারে না এবং নেবেও না।

তিনি দাবি করেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পর ইসরায়েল যখন তেহরানের সন্ত্রাসী সরকারকে লক্ষ্য করে সরাসরি পাল্টা আঘাত হানে, তখনই তারা পিছু হটতে বাধ্য হয় এবং ইসরায়েলি ভূখণ্ডে তাদের আক্রমণ বন্ধ করে। 

ইসরায়েলের এই কঠোর অবস্থানই ইরানকে সাময়িকভাবে থমকে যেতে বাধ্য করেছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান যদি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নেয় এবং ইসরায়েলে নতুন করে আঘাত হানার দুঃসাহস দেখায়, তবে তার প্রতিক্রিয়া হবে আগের চেয়েও অনেক বেশি ভয়াবহ ও মারাত্মক। 

আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রাষ্ট্র ও জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর ও নির্মম জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সূত্র: আল-জাজিরা।

HN
আরও পড়ুন