‘চলমান আলোচনা প্রক্রিয়ায় ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে।’ এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৪ জুন) সিনেট সফরের আগে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে এমন দাবি করেন তিনি। তবে নিজের দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য বা উদাহরণ দেননি।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে।’
ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ইরান ঠিক কোন বিষয়ে ছাড় দিচ্ছে বা আলোচনায় কী ধরনের অগ্রগতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধ-পরবর্তী উত্তেজনা কমিয়ে আনা এবং একটি দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্যকে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে আলোচনার প্রকৃত অগ্রগতি এবং সম্ভাব্য সমঝোতার বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, আগামী কয়েক সপ্তাহের আলোচনাই নির্ধারণ করবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে কি না। সূত্র: আল জাজিরা
ফ্রান্সে তাপদাহে বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ
ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহের জন্য দায়ী নয় এল নিনো
চুক্তির অগ্রগতি নিয়ে শেহবাজ শরীফ-কাতারের প্রধানমন্ত্রীর ফোনালাপ