কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ এএম

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর সমাপ্তি টেনেছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। টাইব্রেকারে ম্যাচটি জিতেছে সুইসরা। আর তাতে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত হলো। 

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 

আগামী ১২ জুলাই রোববার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

সর্বশেষ কলম্বিয়াসহ শেষ ষোলো থেকে এরইমধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে আট দেশের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে ও স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দৌড় থেকে ছিটকে গেছে। 

অন্যদিকে, কোয়ার্টারে পৌঁছে গেছে আর্জেন্টিনাসহ আট দেশ- মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন এবং বেলজিয়াম, কলম্বিয়া। 

গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব বত্রিশের মহানাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ মিশরকে ৩-২ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। 

প্রসঙ্গত কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে। 

সব বাধা পেরিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি আবারও ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেন। 

টুর্নামেন্টের ছক অনুযায়ী, এই দুই পরাশক্তির সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত