ইরানে নতুন করে হামলার নির্দেশ ট্রাম্পের

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:০৯ এএম

ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।’ 

এতে আরও বলা হয়েছে, মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।’

বন্দর আব্বাস, সিরিকের পাশাপাশি কোনারাক এবং চাবাহারের কাছাকাছিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

এরআগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী হামলা চালানো হবে।’

সূত্র: আলজাজিরা

HN
আরও পড়ুন