মার্কিন প্রশাসনিক তথ্যের গোপনীয়তা ও ব্যবসায়িক অপব্যবহারের অভিযোগে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর মাধ্যমে অর্থের বিনিময়ে সাধারণ মানুষের আগেই ধনকুবেরদের কাছে সরকারি সিদ্ধান্ত ও তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে।
‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’ নামের দুটি অধিকার রক্ষা সংস্থা সম্প্রতি এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করে।
অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদের ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লাভবান করছেন, যা সম্পূর্ণ অসাংবিধানিক ও দুর্নীতিগ্রস্ত আচরণ।
ঘটনার মূলে রয়েছে প্ল্যাটফর্মটির ‘ট্রুথ এপিআই’ নামক একটি বিশেষ সাবস্ক্রিপশন সুবিধা।
যেসব ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান প্রতি মাসে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি দিচ্ছে, তারা প্রেসিডেন্ট ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঘোষণা সাধারণ মানুষের আগেই দেখতে পাচ্ছেন।
উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নতুন কোনো শুল্ক বা কর আরোপের সিদ্ধান্ত নেন, তবে তা ট্রুথ সোশ্যালে পোস্ট হওয়ার কয়েক সেকেন্ড বা মিনিট আগেই ভিআইপি গ্রাহকরা পেয়ে যান।
এই স্বল্প সময়ের ব্যবধান কাজে লাগিয়ে বড় বড় শেয়ার বাজারের ব্যবসায়ীরা আগেই শেয়ার বেচাকেনা করে বিপুল অর্থ মুনাফা বানিয়ে নেন।
আর সাধারণ বিনিয়োগকারীরা যখন বিষয়টি জানতে পারেন, ততক্ষণে বাজার থেকে বড় ব্যবসায়ীরা নিজেদের ফায়দা তুলে নেন।
যেহেতু ট্রাম্প নিজেই এই প্ল্যাটফর্মের বড় অংশের শেয়ারহোল্ডার, তাই সাবস্ক্রিপশনের অর্থ সরাসরি তার প্রতিষ্ঠানের কোলেই যাচ্ছে।
ইতোমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন ট্রেডিং ফার্ম ও মিডিয়া এই ট্রুথ এপিআই সুবিধাটি কিনেছে বলে জানা গেছে।
ডেমোক্র্যাট নেতারা এই ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলছেন, এটি সাধারণ শেয়ার সাধারণ মানুষের সাথে সরাসরি প্রতারণা।
মামলাকারীরা আদালতের কাছে এই বিশেষ সুবিধা অবিলম্বে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন।
পাশাপাশি, অর্থের বিনিময়ে আগাম তথ্য বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত ট্রুথ সোশ্যালকে সরকারি তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়েছেন তারা।
তবে এই মামলার বিষয়ে এখনো ট্রাম্প মিডিয়া কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংবাদ সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ইন্টারসেপ্ট
তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত : রক্ষা পেলেন পাইলট
ফিলিস্তিনকে মুছে ফেলতে চায় ইসরায়েল: এরদোগান
হাতিয়ায় ৩ ট্রলার ডুবি : ৫০ জেলেকে জীবিত উদ্ধার
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরি উল্টে নিহত ৪৪