ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী কিছু ফিলিস্তিনির বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানুষ পদের মধ্যেই পড়ে না বলে দাবি করেছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। প্রতি রাতে সেখানে বেছে বেছে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে গুপ্তহত্যার দাবিও তোলেন তিনি।
হামাসের হাত থেকে মুক্ত হওয়া এক সাবেক ইসরায়েলি জিম্মির সংবর্ধনা অনুষ্ঠানে এসব বিতর্কিত মন্তব্য করেন বেন-গভির। তিনি স্বীকার করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কৌশলগত বিষয়ে তার বিরোধ রয়েছে। কেবল সরাসরি হুমকিস্বরূপ ফিলিস্তিনিদেরই নয়, বরং আরও অনেকেরই বেঁচে থাকার যোগ্যতা নেই বলে মত দেন তিনি।
শুধু তাই নয়, গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে বিতাড়িত করে পুরো উপত্যকার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উগ্র আহ্বান জানান তিনি। তার মতে, গাজাবাসীদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত এবং তথাকথিত সশস্ত্র ব্যক্তিদের চিহ্নিত করে একে একে হত্যা করা প্রয়োজন।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল
ঘাতক ঘুম কেড়ে নিলো ১২ প্রাণ: হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় আহত ৩৭