রুশ কমান্ডার

মধ্যপ্রাচ্যে সংঘাত ইসরায়েলের ধ্বংস আনতে পারে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৭ এএম

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জেরে ইসরায়েলের অস্তিত্ব চরম হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

সংঘাত বাড়তে থাকলে এর চড়ান্ত পরিণতিতে ইসরায়েল ধ্বংসের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

রুশ সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং চেচেন বিশেষ বাহিনী ‘আখমত’-এর কমান্ডার আপতি আলাউদিনভ এই বিস্ফোরক মন্তব্য করেছেন। 

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ (TASS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এই আশঙ্কার কথা জানান।

আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে। সংঘাত বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনাই ইসরায়েলের মূল লক্ষ্য এবং এ কৌশল বাস্তবায়নে তারা অত্যন্ত চতুরতার পরিচয় দিচ্ছে।

(সূত্র: বার্তা সংস্থা ইরনা ও তাস)

HN
আরও পড়ুন