ইসরায়েলের পানি শোধনাগার ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে: বোরুজেরদি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

ইসরায়েলের পানি লবণমুক্তকরণ ও শোধনাগারগুলো ইরানের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য। বৃহস্পতিবার তিনি বলেন, ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে।

ইরানি আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজেরদি বলেন, ইসরায়েলের কয়েকটি পানি লবণমুক্তকরণ কেন্দ্র দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অবস্থিত।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানির প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে তিনি মনে করেন।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত