মার্কিন চাপের মুখে আক্রমণাত্মক কৌশলে ইরান

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে ইরান। খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম এবং বৈদেশিক মুদ্রার সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুললেও ওয়াশিংটনের সামনে তেহরান নতি স্বীকার করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে জানান, অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানকে পর্যুদস্ত করার যে মার্কিন হিসাব-নিকাশ, তা ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ, গত কয়েক দশক ধরে চলে আসা এসব মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে ইরান ইতোমধ্যেই মানিয়ে নিয়েছে।

দারেইনি উল্লেখ করেন, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করা সম্ভব নয় বলেই ইরান ‘অসম যুদ্ধের’ (Asymmetrical Warfare) পথ বেছে নিয়েছে। নিজেদের অবস্থান রক্ষা করতে তেহরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান ছেড়ে ‘আক্রমণাত্মক সামরিক কৌশল’ গ্রহণ করছে।

নতুন এই কৌশলের অংশ হিসেবে ইরান ও হরমুজ প্রণালি ছাড়াও লেভান্ট অঞ্চল ও লোহিত সাগরে সংঘাতের ব্যাপ্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর সার্বিক খরচ ও ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। মূলত মার্কিন অবরোধ ব্যর্থ করে দেওয়া এবং ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দেওয়াই ইরানের এই নতুন কৌশলের মূল লক্ষ্য।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন