ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি দেশটির সরকার সমর্থক সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া একটি ফোনালাপে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন যে ইরান তার পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। তবে কখন, কীভাবে বা তার দুই ছেলের মধ্যে কাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল—সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি।
নিজের পরিবারের সুরক্ষার বিষয়টি যুক্তিযুক্ত হিসেবে তুলে ধরে তিনি জানান, তার সন্তানরা যে নিরাপত্তা সুবিধা পাচ্ছে তা মোটেও কোনো বিলাসিতা নয়। মূলত সম্ভাব্য বিপদ থেকেই এই ব্যবস্থার আয়োজন।
আগামী নির্বাচনে হেরে গেলেও স্ত্রী সারা ও দুই ছেলেকে যেন আরও অন্তত পাঁচ বছর বিশেষ সামরিক বা সরকারি নিরাপত্তা দেওয়া হয়, সেই সংক্রান্ত এক চুক্তির সপক্ষে এই বক্তব্য দেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর দুই ছেলের মধ্যে বড় ছেলে ইয়ার নেতানিয়াহু বিভিন্ন কট্টরপন্থী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করছেন।
অন্যদিকে, তার ছোট ছেলে আবনের ইসরায়েলেই অবস্থান করছেন। তবে দুইজনের মধ্যে ঠিক কাকে নিশানা করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল
রাজধানীতে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ এএসআই গ্রেফতার
যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র সহায়তায় আদৌ কি লাভ হবে ইউক্রেনের