সিডনিতে শারীরিক সম্পর্কের সময় তরুণীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:৪৪ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

গত রোববার বিকেলে সিডনির এলানোরাহ হাইটসের একটি বাসা থেকে ওই কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মঙ্গলবার রাতে তিনি মারা যান।

পুলিশ আনুষ্ঠানিকভাবে আঘাতের ধরন প্রকাশ না করলেও তদন্তকারীদের ধারণা, শারীরিক সম্পর্কের সময় গলা চেপে ধরার কারণেই এই অঘটন ঘটেছে। অচেতন হওয়ার পর মস্তিষ্কে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল সে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যৌন সম্পর্কের সময় গলা চেপে ধরার মতো চরম ঝুঁকিপূর্ণ প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসকদের সতর্কবার্তা, এ ধরনের বিকৃত চর্চা স্থায়ী মস্তিষ্কের ক্ষতিসহ অকাল মৃত্যুর কারণ হতে পারে।

যৌন অধিকারকর্মী চ্যানেল কন্টোস জানান, পর্নোগ্রাফিতে নারীদের ওপর এ ধরনের সহিংসতাকে উপভোগ্য হিসেবে দেখানোর ফলে তরুণরা ভুল বার্তা পাচ্ছে। প্রকৃতপক্ষে যৌন সম্পর্কের সময় শ্বাসরোধের কোনো নিরাপদ পদ্ধতি নেই।

গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সি অস্ট্রেলীয়দের অর্ধেকেরও বেশি জীবনে অন্তত একবার এ ধরনের বিপজ্জনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সঠিক সচেতনতার অভাবেই প্রতিদিন হাজারো তরুণ-তরুণী নিজেদের বড় ঝুঁকির মুখে ফেলছে।

সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান।

HN
আরও পড়ুন