ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের দাবি নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন কোনো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে আঘাত হানতে পারেনি ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে চালানো সব হামলার প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। কোনো মার্কিন নৌযান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছে তারা।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত দুটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।
সেন্টকম বলেছে, এসব হামলার কোনোটি সফল হয়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনীও জানিয়েছিল, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
পাল্টা পদক্ষেপ হিসেবে গত এক সপ্তাহে ইরানের ১০টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের ভাষ্য, এসব জাহাজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে অর্থায়নকারী কয়েক বিলিয়ন ডলারের একটি গোপন তেল নেটওয়ার্কের অংশ ছিল।
মার্কিন সামরিক বাহিনী এর আগে ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছিল। পরে মঙ্গলবার আরও পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের দাবি করে সেন্টকম।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে সমুদ্রপথে সামরিক সংঘাতের মাত্রা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা
ইইউর সতর্কতা উপেক্ষা, বীরের মর্যাদায় বসনিয়ার কসাই'র শেষকৃত্য
ইরান যুদ্ধে না জড়াতে দক্ষিণ কোরিয়ায় গণবিক্ষোভ