সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫ 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড যাওয়ার পথে গ্রাউবুন্ডেন ক্যান্টনে একটি ডাচ পর্যটকবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী বাসটি সড়কের নিরাপত্তা ব্যারিয়ারে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং পার্শ্ববর্তী গভীর ঢালে পড়ে যায়।

ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন জানায়, নেদারল্যান্ডসের 'ওড' ট্রাভেল এজেন্সির এই বাসটিতে মোট ৪৮ জন ডাচ নাগরিক ছিলেন।

গত সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করা বাসটি একদিনের সংক্ষিপ্ত সফরে সুইজারল্যান্ডে প্রবেশের সময় দুর্ঘটনার মুখে পড়ে।

সূত্র: এএফপি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত