ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আতিয়াহ মুহাম্মদ আবু ওবেইদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। হামাস ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ১৯৯৩ সালে আবু ওবেইদ কাসাম ব্রিগেডে যোগ দেন। এরপর তিনি সংগঠনটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেন।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘মুক্তি ও দখলদারিত্ব থেকে স্বাধীনতার সংগ্রামে’ আবু ওবেইদের রক্ত ফিলিস্তিনি জনগণের রক্তের সঙ্গে মিশে গেছে। 

তাদের ভাষায়, এই লড়াই ‘বিজয় অথবা শাহাদাত’ অর্জন না হওয়া পর্যন্ত চলবে।

রাফাহ ব্রিগেড হামাসের সামরিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে পরিচিত। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় এ ইউনিটের সঙ্গে হামাসের প্রতিরোধ কার্যক্রমের বিভিন্ন খবর সামনে এসেছে।

এম.সি.এইচ
আরও পড়ুন