হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সঠিক সংখ্যা নিয়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এবং মার্কিন বাহিনীর তথ্যে বড় ধরনের বৈপরিত্য দেখা দিয়েছে। ইউকেএমটিওর নিজস্ব ট্র্যাকিং অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুট দিয়ে বর্তমানে উভয় অভিমুখে জাহাজের যাতায়াত এক অঙ্কের ঘরে নেমে এসেছে।
অন্যদিকে মার্কিন নেভাল কোঅপারেশন অ্যান্ড গাইডেন্স ফর শিপিং দাবি করেছে, গত ৭২ ঘণ্টায় প্রতিদিন গড়ে ৩০টিরও বেশি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। তবে তথ্যের ব্যবধান থাকলেও উভয় সংস্থাই একমত যে, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ওই রুটে নৌযান চলাচল অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
ইরানের ধারাবাহিক হামলা, চেষ্টা ও প্রতিবন্ধকতার কারণে পুরো অঞ্চলে এখনও "গুরুতর" নিরাপত্তা ঝুঁকি বজায় রয়েছে। গত ৭২ ঘণ্টাতেই অন্তত তিনটি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৮ সেপ্টেম্বরের এক হামলায় একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ট্রানজিট রুটগুলোতে প্রভাব বিস্তার করতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে জুলাই থেকে বাব আল-মানদেপ প্রণালী ও লোহিত সাগরেও জাহাজ চলাচল সীমিত রয়েছে, তবে সেখানে সম্প্রতি নতুন কোনো আক্রমণের খবর মেলেনি।
সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি চীনের কোম্পানি ‘হুয়াওয়ে’