বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মাঝে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে একমত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বার্তা দেওয়া হয়।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) এক বার্তায় ম্যাক্রোঁ জানান, আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবেদনশীল অবকাঠামো সুরক্ষা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে উভয় দেশ একযোগে কাজ করবে।
একই সাথে ইউক্রেন ও ফিলিস্তিন অঞ্চলসহ বৈশ্বিক সসংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। ম্যাক্রোঁ উল্লেখ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ প্রয়াস চালাবে।
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান