টিকা আমদানি থেকে মুক্তি

ইরানি প্রযুক্তিতে জলজ প্রাণীর টিকা উৎপাদন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ এএম

জলজ প্রাণীর রোগের টিকা উৎপাদনে প্রযুক্তিতে বড় সাফল্য অর্জন করেছেন ইরানের বিজ্ঞানীরা। তেহরান জিহাদ বিশ্ববিদ্যালয় সংস্থার গবেষকরা এই স্বনির্ভর প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ইরানের টিকা আমদানি-নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

সংস্থাটির প্রাণিসম্পদ জৈবিক পণ্য গবেষণা দল ২০০৫ সাল থেকে জলজ প্রাণীর ভ্যাকসিনের বিষয়ে ধারাবাহিক গবেষণা শুরু করে। দীর্ঘ গবেষণার পর ২০১৪ সালে তারা ‘স্ট্রেপটোককোসিস’ রোগের টিকা উৎপাদনের সরকারি অনুমোদন পায়।

পরবর্তীতে ২০১৭ সালে ‘ইয়ারসিনিওসিস’ রোগের প্রতিষেধক তৈরির দ্বিতীয় লাইসেন্স অর্জন করে তারা। ইতোমধ্যে ২০১৪ সাল থেকে দেশের বিভিন্ন খামারে এই দেশীয় টিকার সফল ব্যবহার শুরু হয়েছে।

২০১৫ সাল থেকে স্থানীয় একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে শুরু হয় বাণিজ্যিকভাবে টিকা উৎপাদন ও বাজারজাতকরণ। দক্ষিণ ইরানের খাঁচায় মাছ চাষের খামার থেকে ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করে সামুদ্রিক মাছের বিশেষ টিকা তৈরি করা হয়।

এই গবেষণার মাধ্যমে বর্তমানে ‘সিবাস’ মাছের স্ট্রেপটোককোসিস ও ভিব্রিওসিস রোগের প্রতিরোধী টিকা তৈরির প্রযুক্তি বিজ্ঞানীদের হাতে এসেছে। বর্তমানে গবেষক দল চূড়ান্ত অনুমোদনের জন্য কাজ করে যাচ্ছে।

সূত্র: পার্সটুডে

এইচএন
আরও পড়ুন