যুক্তরাজ্যে রাষ্ট্রক্ষমতা বদলের পর দেশটির মুসলিম জনগোষ্ঠীর সাথে সরকারের দূরত্ব ঘোচানোর বড় ধরনের ইঙ্গিত মিলেছে। লিভারপুলের হিলটন হোটেলে থিঙ্কট্যাঙ্ক ‘ইকুই’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরেন অফিসের মিনিস্টার উমা কুমারান বিগত দিনে মুসলিমদের উপেক্ষিত থাকার সত্যতা প্রকাশ করেন।
কনজারভেটিভ আমল ও গাজা ইস্যুকে কেন্দ্র করে লেবার পার্টির সাথে মুসলিম ভোটারদের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমাতে কাজ করছে বর্তমান প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের ঐকান্তিক আগ্রহে নীতিনির্ধারণী পর্যায়ে মুসলিম সম্প্রদায়ের মতামতকে এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের ওপর সম্প্রতি ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় মুসলিম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে। যদিও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাথে আনুষ্ঠানিক দূরত্ব এখনও কাটেনি, তবুও সামগ্রিকভাবে দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে সার্বভৌমত্ব না ফেরা পর্যন্ত আমাদের অস্ত্র থাকবে