আঞ্চলিক উত্তেজনার এই সংকটময় মুহূর্তে কাতারের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মৌলিক মূলনীতিগুলো পুনর্ব্যক্ত করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
রাষ্ট্রীয় এক ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শান্তি ও কূটনীতির প্রতি অনুরাগের অর্থ এই নয় যে, দেশ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে।
জাতীয় কৌশলের মূল চার উপাদান তুলে ধরে কাতারের আমির বলেন, আমাদের কৌশলের চারটির মৌলিক উপাদানের প্রথমটিই হলো—যুদ্ধে না জড়িয়েও অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের জন্মভূমিকে রক্ষা করা।
শান্তিপূর্ণ সমাধানের প্রতি কাতার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আমির আরও সতর্ক করে দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের প্রতি আমাদের আনুগত্য রয়েছে, তবে তার অর্থ এই নয় যে নিজের দেশকে রক্ষা করার ক্ষেত্রে আমরা সামান্যতম শিথিলতা প্রদর্শন করব।
শুধু নিজ দেশের নিরাপত্তাই নয়, পুরো মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার নিরাপত্তা প্রসঙ্গের প্রতি জোর দিয়ে শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, সুদান, লিবিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার সংকট নিরসনে কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করতে আমাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।
সূত্র: আল-জাজিরা
গাজায় বাসিন্দাদের সরানোর আগেই ভারী বোমা হামলার নির্দেশ