সৌদির ধাহরানে তেল কোম্পানির ভবনে হামলা, হতাহত নেই

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ এএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত দেশের শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'সৌদি আরামকো'-র একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই অতর্কিত হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পরপরই ভবনের একটি অংশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আরামকোর প্রধান কার্যালয়সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত