আরামকো ভবনে হামলা নিয়ে যা জানালো সৌদি জ্বালানি মন্ত্রণালয়

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ এএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'সৌদি আরামকো'-র একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার পরপরই ভবনটির একটি অংশে ছোটখাটো আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে আরামকোর প্রধান কার্যালয়ের আশপাশের এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই হামলায় কোন গোষ্ঠী জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেউ দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত