ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। দর্শনার্থীদের চরম ভিড় ও হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন দর্শনার্থী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তমীর সন্ধ্যায় হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হলে দর্শনার্থীরা ভিড় ঠেলে মণ্ডপের ভেতরে আশ্রয়ের চেষ্টা করেন। এতে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
বৃষ্টির হাত থেকে বাঁচতে হাজার হাজার মানুষ একসঙ্গে মণ্ডপের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করলে চোরবাগান সার্বজনীন পূজা মণ্ডপে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় ঠেলাঠেলির মুখে পড়ে অনেকেই নিচে পড়ে যান এবং পদপৃষ্ট হন। এ কারণে নিমিষেই আনন্দের পরিবেশ বিষাদে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হুড়োহুড়ির সময় মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার সংকীর্ণ পথে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ এবং এক শিশু রয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় এমসিএইচ (MCH) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের জরুরি পর্যবেক্ষণ বিভাগে আহত অর্ধশতাধিক মানুষের চিকিৎসা চলছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে গিরিশ পার্ক থানার সারদা পার্ক (চোর বাগান) মণ্ডপের প্রস্থান পথে তীব্র বৃষ্টির সুযোগে দর্শনার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রশাসনিক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: এনডিটিভি
গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ
ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ