কানাডার আলবার্টা প্রদেশের একটি অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। সেখানে হতাহতের ঘটনা ঘটলেও সরকারি তরফে মৃত ও আহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
এপি জানিয়েছে, অগ্নিকাণ্ডটি ঘটেছে এডমন্টন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত ‘সিএফবি ওয়েনরাইট’ ঘাঁটিতে। শনিবার ভোরে শুরু হওয়া এই আগুন প্রবল বাতাসের কারণে দ্রুত ঘাঁটির মূল বেড়া অতিক্রম করে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি অত্যন্ত দুঃখ প্রকাশ করে জানান যে এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন এবং ঘটনার মূল কারণ কী, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
একাধিক এলাকার দমকলকর্মী ও স্থানীয় ওয়েনরাইট জনপদ অগ্নিনির্বাপণ ও চিকিৎসাসেবা দিয়ে সহায়তা করছে। এলাকাটিতে এখনো কোনো জরুরি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটিকে একটি ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত সব সদস্য ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতিটিকে অত্যন্ত সক্রিয় ও সংবেদনশীল হিসেবে বর্ণনা করে প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনার মূল কারণ অনুসন্ধানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তদন্ত শুরু করেছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে ‘গুরুতর ও মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটি অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। এখানে সৈন্যদের বাস্তবসম্মত যুদ্ধক্ষেত্রের মহড়া ও প্রস্তুতির জন্য ‘কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার’ এবং ‘৩য় কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার’ অবস্থিত।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন থাকার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের চাপ, হুমকির মুখে ইরান সার্বভৌম অধিকার ছাড়বে না: আরাঘচি