রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৩

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন।

দিনিপ্রো অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানজা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হতাহতের এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহরটির একটি ট্রেন স্টেশনেও প্রাণঘাতী হামলার খবর জানিয়েছে ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ।

শহরটির মেয়র বরিস ফিলাতভ জানিয়েছেন, হামলায় একটি যাত্রীবাহী ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রেনটিতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে দিনিপ্রো রেলস্টেশনে ঝাপোরিঝিয়াগামী একটি ট্রেন দাঁড়িয়েছিল। সেখানেই রাশিয়ার একটি বিস্ফোরকবোঝাই ড্রোন আছড়ে পড়ে। তার বিস্ফোরণে ১৩জন নিহত হন এবং আরও ১০জন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ এই ঘটনার সত্যরা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি একটি বৈদ্যুতিক ট্রেনে ড্রোন হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে উল্লেখ করেন।

 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত